কিভাবে ব্লগ তৈরী করবেন

 কিভাবে ব্লগ তৈরী করবো ? সম্পূর্ণ ফ্রীতে একটি প্রফেশনাল ব্লগ তৈরির নিয়ম কি? ব্লগার একাউন্ট কিভাবে খুলবো? এই বিষয় গুলো নিয়ে হয়তো আপনিও ভাবছেন যদি আপনি একটি নতুন ব্লগ তৈরি করার কথা ভাবছেন।

দেখুন, বর্তমান সময়ে একটি ব্লগ সাইট খোলার নিয়ম বলতে সে দুধরণের হতে পারে। হয়তো আপনাকে Blogger-এর দ্বারা সম্পূর্ণ ফ্রীতে একটি ব্লগ সাইট তৈরি করতে হবে, আর নাহলে WordPress-এর দ্বারা একটি প্রফেশনাল ব্লগ বানাতে হবে।

এমনিতে ব্লগার একাউন্ট তৈরি করার মাধমেও আপনি সম্পূর্ণ প্রফেশনাল ভাবে একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন। WordPress-এর ক্ষেত্রে আপনাকে web hosting কিনে নিয়ে তারপর ব্লগ তৈরি করতে হয়। তবে, ব্লগার (blogger.com) এর ক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে ওয়েব হোস্টিং কিনতে হবেনা।

তবে চাইলে আপনি নিজের একটি টপ লেভেল ডোমেইন কিনে নিতে পারবেন।    

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, একটি ব্লগার একাউন্ট কিভাবে খুলবো এবং ব্লগার প্লাটফর্মটি ব্যবহার করে একটি ব্লগ সাইট তৈরির নিয়ম কি সেই বিষয়ে সম্পূর্ণটা আপনাদের বলবো।  

মনে রাখবেন, Google এর blogger দ্বারা আপনি সম্পূর্ণ ফ্রীতে কোনো টাকা খরচ না করেই ব্লগ খুলতে পারবেন। এছাড়া, এর দ্বারা একটি ব্লগ তৈরি করার নিয়মও অনেক সোজা।

তবে আপনি চাইলে নিজের ব্লগার ব্লগে একটি Top Level Domain (.com, .info, .NET etc.) কানেক্ট করতে পারবেন যেটা ৪০০ থেকে ৭০০ টাকার মধ্যেই কিনে নিতে পারবেন।

Comments

Popular posts from this blog

ঘরে বসে ইংকাম প্রতিদিন $5

ব্লগ একাউন্ট কিভাবে খুলবো ?